ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইস'রায়েলি বাহিনীর হাতে আটক ৭০ শিশু
অধিকৃত পশ্চিম তীরের হেবরনে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সির বরাতে জানা যায়, ওই শিশুরা গ্রীষ্মকালীন এক আয়োজনে অংশ নিচ্ছিল যখন হেবরনের শুহাদা স্ট্রিট এলাকায় অবস্থিত অবরুদ্ধ একটি কিন্ডারগার্টেনে বাহিনীটি আক্রমণ চালায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাহিনীটি শুধু শিশুদের নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক কর্মীকেও আটক করে এবং তাদের মোবাইল ফোন ভেঙে দেয়। এতে ক্যাম্পে থাকা শিশুদের মধ্যে ব্যাপক ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্য এক প্রতিবেদনে ওয়াফা জানায়, পশ্চিম তীরের সালফিতের কারাওয়াত বানি হাসান শহরে দখলদার বাহিনী আরেকটি অভিযান চালিয়েছে। সেখানে তারা বাড়িঘরে ঢুকে হামলা ও লুটপাট চালায়।
এছাড়া গাজা উপত্যকায় আজ বুধবার সকাল থেকে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২৪ জন মারা গেছেন খান ইউনিসে এবং তথাকথিত নেটজারিম করিডোরের কাছে আরও ১০ জন ত্রাণপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক