ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইইউ দক্ষিণ এশিয়া ডিভিশন প্রধানের সঙ্গে বিএনপির বৈঠক
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দক্ষিণ এশিয়া ডিভিশনের প্রধান ও বাংলাদেশে সাবেক ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে ইইইএএস-এর দক্ষিণ এশিয়া ডেস্কের দুই কর্মকর্তা লেন ভিলাডসেন এবং রোশান লিম্যান উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তার সঙ্গে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার উপদেষ্টা ও ফরেইন রিলেশনস সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু এবং যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক খায়রুজ্জামান লিংকন।
বৈঠকে বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক সমঝোতার ঘাটতি, বাকস্বাধীনতা ও আগামি জাতীয় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
চার্লস হোয়াইটলি এ সময় বাংলাদেশের জনগণের প্রতি ইইউর সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ গণতান্ত্রিক পথে ফিরে আসবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি