ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
অর্থবছরের প্রথম দিনে ঝলমলে চার খাতের শেয়ার
বছরের প্রথম কার্যদিবস বুধবার (০২ জুলাই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৫.৩৩ পয়েন্টে। আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৭৭টির দর বেড়েছে।
বাজারের এমন পরিস্থিতিতে ইতিবাচক ভূমিকা ছিল ৪ খাতের শেয়ারের। খাতগুলো হলো- সিরামিকস, তথ্য প্রযুক্তি, পাট এবং সেবা ও আবাসন। আজ ডিএসইতে এই ৪ খাতের কোনো কোম্পানির শেয়ার দর কমেনি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সিরামিক খাত
সিরামিক খাতের ৫টি কোম্পানির মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ফু-ওয়াং সিরামিকসের। এদিন কোম্পানিটির দর ২০ পয়সা বা ১.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৯০ পয়সায়।
অন্য ৪ কোম্পানির মধ্যে- আরএকে সিরামিকসের ১০ পয়সা বা ০.৫২ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ৩০ পয়সা বা ০.৪৯ শতাংশ, মুন্নু সিরামিকসের ৪০ পয়সা বা ০.৪৮ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকসের ১০ পয়সা বা ০.৪৮ শতাংশ দর বেড়েছে।
তথ্য প্রযুক্তি খাত
তথ্য প্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এডিএন টেলিকমের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৩.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২ টাকা ১০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইজেনারেশনের ৬০ পয়সা বা ৩.১৯ শতাংশ, ইনটেক অনলাইনের ৪০ পয়সা বা ২.২২ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৩০ পয়সা বা ১.৭৮ শতাংশ, আমরা টেকনোলোজিসের ২০ পয়সা বা ১.৭২ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৩০ পয়সা বা ১.৩৬ শতাংশ, বিডিকম অনলাইনের ৩০ পয়সা বা ১.২৭ শতাংশ, অগ্নী সিস্টেমসের ৩০ পয়সা বা ১.১১ শতাংশ, আইটিসির ২০ পয়সা বা ০.৫৬ শতাংশ এবং ইনফরশেন সার্ভিসেসের ২০ পয়সা বা ০.৪৯ শতাংশ দর বেড়েছে।
পাট খাত
পাট খাতের ৩টি কোম্পারি মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে নর্দার্ন জুটের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ১.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৩ টাকা ১০ পয়সায়।
অন্য দুই কোম্পানির মধ্যে - সোনালী আঁশে ২ টাকা ৫০ পয়সা বা ১.৪৯ শতাংশ এবং জুট স্পিনার্সের ১ টাকা ৯০ পয়সা বা ০.৯৬ শতাংশ দর বেড়েছে।
সেবা ও আবাসন খাত
সেবা ও আবাসন খাতের ৪টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সাইফ পাওয়ারটেকের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ২.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ৪০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- সামিট অ্যালায়েন্স পোর্টের ৩০ পয়সা বা ১.৪০ শতাংশ, শমরিতা হাসপাতালের ৬০ পয়সা বা ১.০৬ শতাংশ এবং ইস্টার্ন হাউজিংয়ের ৫০ পয়সা বা ০.৭০ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)