ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানে টার্গেটেড বিস্ফোরণে প্রাণ গেল পাঁচজনের
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় একটি সরকারি গাড়িকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সহকারী কমিশনার ও এক পুলিশ কর্মকর্তা রয়েছেন।
বুধবার (২ জুলাই) খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকার নাওয়াগাই সড়কে বিস্ফোরণটি ঘটে।
বাজৌর জেলার পুলিশ সুপার ওয়াকাস রফিক জানান, শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আহত অন্তত ১১ জনকে উদ্ধার করে খার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলমান।
প্রদেশটির স্বাস্থ্য উপদেষ্টা ইহতেশাম আলী বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করে সব হাসপাতালকে জরুরি অবস্থায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।
এদিকে, প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ ঘটনার প্রতিবেদন চেয়ে টিটিপির বিরুদ্ধে গোয়েন্দা ভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, সহকারী কমিশনারকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। পুলিশের বিশেষ দল ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ