ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে নতুন কমিটির প্রস্তাব
প্রতি আদমশুমারির পর সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি সাংবিধানিক বিশেষায়িত কমিটি গঠনের বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (২ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশনের আলোচনার প্রথম ধাপ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ডা. তাহের বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়টি আমাদের সংবিধানের ১১৯ অনুচ্ছেদে রয়েছে। এর আগে নির্বাচন কমিশন একান্তভাবে এই কাজ করতো, তবে স্বচ্ছতার স্বার্থে পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এর ফলে একটি বিশেষায়িত কমিটি গঠন করা হবে, যা নির্বাচন কমিশনকে সহযোগিতা ও সুপারিশ করবে।
তিনি বলেন, এই প্রক্রিয়া দুই ভাগে ভাগ করা হয়েছে। সামনে আসন্ন জাতীয় নির্বাচনে সময় কম থাকায় এবার কমিটি গঠন সম্ভব নয়, তবে ত্রয়োদশ নির্বাচনে নির্বাচন কমিশন বিশেষজ্ঞ কমিটি গঠন করবে এবং তাদের সুপারিশ অনুযায়ী সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা হবে।
ডা. তাহের আরও জানান, সীমানা নির্ধারণে জরিপ, ভৌগোলিক সমন্বয়, ভোটের আনুপাতিকতা ইত্যাদি বিষয় বিবেচনায় নিতে হয়, তাই এটি বিশেষজ্ঞদের দ্বারা গঠিত একটি স্বাধীন কমিটি হবে। সংবিধানে এই কমিটির বিষয়েও উল্লেখ থাকবে এবং আদমশুমারির পর সংসদীয় সীমানা নির্ধারণে এটি সাংবিধানিক দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন প্রথমে কমিটির নামের শেষে ‘কমিশন’ রাখতে চেয়েছিল, কিন্তু নাম নিয়ে আপত্তির কারণে শেষে ‘কমিটি’ নামটিই গ্রহণযোগ্য হয়েছে। বিএনপি সংবিধানে সংযোজনের বিষয়ে শুরুতে আইনের মাধ্যমে করার পক্ষে ছিল, তবে আলোচনার মাধ্যমে তারা সংবিধানে সংযোজনের জন্য রাজি হয়েছে। জামায়াত ‘কমিটি’ নামের প্রতি একমত ছিল।
ডা. তাহের বলেন, স্বাধীন কমিটি হিসেবে এটি কাজ করবে এবং প্রধান রাজনৈতিক দলগুলোর আপসের ফলে একটি ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে অনেক সংসদীয় আসনকে তছনছ করে নির্বাচনে সুবিধা দেওয়া হয়েছে, যা অনেক সময় আওয়ামী লীগের আমলে ঘটেছে। এছাড়া এই বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা আপিলও করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি