ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
৮৬ বারের মতো পেছাল রিজার্ভ চুরির প্রতিবেদন
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে আগামী ২৪ জুলাই দিন নির্ধারণ করেছে আদালত।
বুধবার (২ জুলাই) প্রতিবেদন জমার দিন থাকলেও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষ করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন সময় মঞ্জুর করেন। এটি হচ্ছে প্রতিবেদন দাখিলের সময় চাওয়া ৮৬তম বার।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে বিদেশে পাচার করা হয়। পরবর্তীতে এই অর্থ ফিলিপাইনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।
তদন্তসংশ্লিষ্টদের মতে, এই ঘটনায় দেশীয় কোনো চক্র আন্তর্জাতিক হ্যাকারদের সহায়তা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার প্রায় এক মাস পর, ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। মামলাটি মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধিত ২০১৫), তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এবং দণ্ডবিধির ৩৭৯ ধারা অনুযায়ী দায়ের করা হয়।
বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি, তবে সাত বছরেও অভিযোগপত্র দিতে না পারায় প্রশ্ন উঠেছে তদন্তের গতি ও স্বচ্ছতা নিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি