ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নৈতিক গণমাধ্যম চর্চায় জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নৈতিকতা ভিত্তিক গণমাধ্যম চর্চায় জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ও প্রতিনিধি সুসান ভাইজ এবং ইউনেস্কোর ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অব জার্নালিস্টস সেকশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনচেলাহ সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
এই সাক্ষাৎ হয় ‘অ্যান অ্যাসেসমেন্ট অব বাংলাদেশ’স মিডিয়া ল্যান্ডস্কেপ: ফোকাসিং অন ফ্রি, ইনডিপেনডেন্ট অ্যান্ড প্লুরালিস্টিক মিডিয়া’ শীর্ষক একটি যৌথ রিপোর্ট (ইউনেস্কো-ইউএনডিপি) প্রকাশের প্রাক্কালে।
প্রতিবেদনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা এই রিপোর্টটি নিয়ে অত্যন্ত আগ্রহী। বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য, যার অনেকটাই ছড়াচ্ছে প্রবাসীদের মাধ্যমে, তবে কিছু স্থানীয় উৎসও এর সঙ্গে যুক্ত।” তিনি বলেন, “এটি যেন এক ধরনের অবিরাম ডিজিটাল বোমাবর্ষণ।”
তিনি আরও বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো শুধু ডিজিটাল প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ নয়, কিছু প্রচলিত গণমাধ্যমও এ কাজে জড়িত। সেক্ষেত্রে জাতিসংঘ যেন শুধু সরকারের সঙ্গে নয়, গণমাধ্যমগুলোর সঙ্গেও সরাসরি সংলাপে যায়, এমন আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ, তবে তার সঙ্গে স্বনিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতাও জরুরি। কেউ যদি বারবার ভুল তথ্য ছড়ায়, তাহলে তাকে স্মরণ করিয়ে দিতে হবে যে তারা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।”
ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ জানান, বৃহস্পতিবার প্রকাশিতব্য রিপোর্টে আত্মনিয়ন্ত্রণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। রিপোর্টটি দেখাবে কী ভালো কাজ হচ্ছে, কোথায় ঘাটতি আছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুপারিশও থাকবে। এই সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থা ও বিচার বিভাগকে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে।
সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনচেলাহ বলেন, “প্রতিবেদনটিতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও নারী সাংবাদিকদের সুরক্ষা সম্পর্কেও সুপারিশ থাকবে, যা এখন বৈশ্বিকভাবে আলোচিত বিষয়। এই ক্ষেত্রগুলোতে সরকারের পদক্ষেপ বড় প্রভাব ফেলতে পারে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি