ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
৪ আগস্ট আমরা যাত্রাবাড়ী দখলমুক্ত করেছি: ছাত্রদল সভাপতি
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, ৪ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ছাত্রদলের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের হটিয়ে এলাকা দখলমুক্ত করা হয়।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাকিব বলেন, সেদিন আমি যাত্রাবাড়ীর দায়িত্বে ছিলাম। আল্লাহর রহমতে এবং ছাত্রদলের সংগঠিত নেতৃত্বে যাত্রাবাড়ী আওয়ামী সন্ত্রাসীমুক্ত করেছি।
তিনি জানান, একইদিন শাহবাগে দায়িত্ব পালন করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও যুবদলের নেতাকর্মীরা, যাদের নেতৃত্বে সেখানে সফলতা আসে।
৩ আগস্ট শহীদ মিনারে নিজে উপস্থিত থাকার কথা জানিয়ে রাকিব বলেন, হাজার হাজার নেতাকর্মীও সেদিন বিভিন্নভাবে উপস্থিত ছিলেন। আমরা আগেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শ নিয়েছিলাম। তিনি বলেছিলেন, যেভাবে পারো ঢাকায় প্রবেশ করো। সে অনুযায়ী নেতাকর্মীদের আত্মীয়-স্বজনদের বাড়িতে অবস্থান নিতে বলি, যোগ করেন তিনি।
রাকিবুল ইসলাম রাকিব আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় ভাগ হয়ে অবস্থান নেন যাত্রাবাড়ী, রামপুরা, শাহবাগ, মোহাম্মদপুর, মিরপুর ও উত্তরা ছিল মূল লক্ষ্য।
ঘটনার দিন সকাল থেকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজ ও বর্ণমালা স্কুলের সামনে অবস্থান নেন ছাত্রদল নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে সিদ্ধান্ত হয় যাত্রাবাড়ী মোড় দখলে নেওয়ার।আমরা একসাথে মিছিল শুরু করি। পূবালী মাছ ভাণ্ডারের কাছাকাছি গেলে আমাদের ওপর গুলি চালায় ছাত্রলীগ। কিন্তু আমরা পিছু হটি না। অল্প সময়েই যাত্রাবাড়ী দখলমুক্ত হয়,বলেন রাকিব।
তিনি জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে থানায় বা ধোলাইপাড় এলাকায় আশ্রয় নেয়। এরপর ছাত্রদল ধোলাইপাড়ও দখলে নেয়।
পরবর্তীতে মিছিল নিয়ে তারা জুরাইনে যান, যেখানে আগে থেকেই মাদরাসা শিক্ষার্থীরা ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে অবস্থান করছিল। রাকিবের ভাষায়, জুরাইন তখন আমাদের এবং মাদরাসা শিক্ষার্থীদের দখলে ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মাসে ৫০ হাজার টাকা বৃত্তি দেবে সরকার, যারা পাবেন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হ'ত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম