ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
৮ আগস্ট দিবস বাতিল করল সরকার
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। এছাড়া প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন এবং এদিন সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে পৃথক তিনটি পরিপত্র জারি করা হয়।
প্রথম পরিপত্রে বলা হয়, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস সম্পর্কিত ২০২৪ সালের পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এ উপলক্ষে সাধারণ ছুটিও থাকবে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ সিদ্ধান্ত যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
দ্বিতীয় পরিপত্রে বলা হয়েছে, ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে যে দিবস উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ২৫ জুলাই এ বিষয়ে একটি পরিপত্র জারি হয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে।
তৃতীয় পরিপত্রে জানানো হয়, প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে। এটি ২০২৪ সালের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত পরিপত্রে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে যুক্ত করা হবে। সংশ্লিষ্ট সকলকে যথাযথ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে গত ২৫ জুন পৃথক দুটি পরিপত্র জারি করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি