ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্যাংক ও এসএমই খাতে স্বচ্ছতা ফেরাতে সংস্কার আসছে: অর্থ উপদেষ্টা
আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং ব্যাংক ও এসএমই খাতকে পুনর্গঠনের লক্ষ্যে চলমান সংস্কার কার্যক্রম ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি জানান, দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত দুর্বলতা দূর করে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে সংস্কার প্রক্রিয়ায় গতি আনা হয়েছে।
বুধবার (২ জুলাই) রাজধানীর পুরান পল্টনে এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার প্রয়োজন। গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসএমই খাতে অর্থায়নের জটিলতার বিষয়ে তিনি বলেন, উদ্যোক্তারা এখনো সহজে ঋণ পাচ্ছেন না, যদিও এ খাতে ঋণ পরিশোধের হার ভালো। কিন্তু ব্যাংকগুলো এতে আগ্রহ দেখাচ্ছে না।
তিনি আরও বলেন, এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এখন আর হাতুড়ি-বাটালের যুগ নেই। উদ্যোক্তাদের প্রযুক্তিনির্ভর হতে হবে। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
নারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, নারীরা শুধু দক্ষ নয়, অনেক সময় পুরুষদের চেয়েও ভালোভাবে ম্যানেজ করেন। বাস্তবভিত্তিক পদক্ষেপ নিয়েই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
এসএমই উদ্যোক্তাদের তথ্য সংরক্ষণের জন্য একটি সমন্বিত ও ডিজিটাল ডেটাবেজ গঠনের ওপর জোর দিয়ে তিনি বলেন, হার্ডকপিতে থাকলে হবে না, সবকিছু ডিজিটাল করতে হবে। এখন সব জায়গায় অগ্রাধিকার হওয়া উচিত ডিজিটাল ব্যবস্থার।
বর্তমান অর্থনৈতিক কাঠামোর বৈষম্য নিয়েও প্রশ্ন তোলেন ড. সালেহউদ্দিন। তিনি বলেন, যখন ব্যাংক খাতে কাঠামোগত সংকট চলছে, তখন ৬০-৬২ হাজার কোটি টাকা এনার্জি খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে। অথচ এসএমই খাত গুরুত্ব পাচ্ছে না এটা বদলাতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা