ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিবিসির বিরুদ্ধে ইসরায়েলের পক্ষ নেওয়ার অভিযোগ, কর্মীদের বিস্ফোরক অভিযোগ
জার্মান সংবাদমাধ্যম ডয়েচ ভেলের পর এবার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)-এর বিরুদ্ধে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে ইসরায়েলি পক্ষপাতের অভিযোগ উঠেছে।
সংবাদমাধ্যমটির শতাধিক কর্মীসহ মোট তিনশ'র বেশি গণমাধ্যমকর্মী একটি চিঠি লিখে বিবিসিকে এই অভিযোগের ব্যাপারে জানিয়েছেন বলে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে। পরিচয় গোপন রাখা বিবিসির কর্মীদের এই চিঠি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
অভিযোগগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে 'গাজায় মেডিকস আন্ডার ফায়ার' নামের একটি প্রামাণ্যচিত্র সম্প্রচার না করার সিদ্ধান্তকে। এটিকে 'দীর্ঘমেয়াদি রাজনৈতিক অ্যাজেন্ডা পরিচালিত সিদ্ধান্ত' বলে অভিহিত করেছেন তারা। তাদের ভাষ্যমতে, গাজা সংক্রান্ত খবর প্রকাশের ক্ষেত্রে বিবিসির 'ফিলিস্তিনবিরোধী অবস্থান' বেশ স্পষ্ট।
চিঠিতে আরও অভিযোগ করা হয়, গাজা-ইসরায়েল সংঘাতে ব্রিটিশ সরকারের অবস্থান, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ এবং আইনি দায়িত্ব সম্পর্কে কোনো গভীর বিশ্লেষণ করতে বিবিসি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। তারা লিখেছেন, "২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত যেসব প্রতিবেদন বিবিসি প্রকাশ করেছে তা বিবিসির সম্পাদকীয় মানদণ্ড পূরণ করতে পারেনি। গাজা ও পশ্চিম তীর ইস্যুতে বিবিসির কভারেজ এবং অন্যান্য বিশ্বাসযোগ্য উৎসের কভারেজে বিস্তর ফারাক। এবং এই তফাৎ এখন দর্শক-শ্রোতাদের কাছেও স্পষ্ট।"
সংবাদকর্মীরা অভিযোগ করেছেন, বিবিসির সাম্প্রতিক সম্পাদকীয় সিদ্ধান্তগুলো বাস্তবতা থেকে ক্রমেই বিচ্যুত হয়ে পড়ছে। তাদের মতে, এসব সিদ্ধান্ত দর্শকদের সঠিক তথ্য দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং নির্দিষ্ট একটি রাজনৈতিক এজেন্ডাকে মাথায় রেখেই নেওয়া হচ্ছে।
নিরাপত্তাজনিত কারণে চিঠিতে স্বাক্ষর করা বিবিসি কর্মীরা তাদের পরিচয় প্রকাশ করেননি। তবে তাদের অবস্থানকে সমর্থন করেছেন খ্যাতিমান অভিনেতা খালিদ আবদাল্লা ও মিরিয়াম মারগোলিয়েসের মতো বিনোদন জগতের পরিচিত ব্যক্তিত্বরা।
সম্প্রতি গ্লাসটনবারি ফেস্টিভ্যালে একটি ইসরায়েলবিরোধী স্লোগানযুক্ত র্যাপ গান সরাসরি সম্প্রচার করায় ইসরায়েলপন্থীদের তীব্র সমালোচনার মুখে পড়ে বিবিসি। ফলে গাজা-ইসরায়েল সংঘাত ঘিরে সংবেদনশীল এই ইস্যুতে দুই পক্ষেরই চাপ ও সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে ব্রিটিশ এই সংবাদমাধ্যমকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক