ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টমসের কমিশনার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা 'শাটডাউন ও মার্চ টু এনবিআর' কর্মসূচিতে যোগ দেওয়ায় চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) মধ্যরাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এই ব্যবস্থা নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, সঠিকভাবে সেবা প্রদান করলে কারো কোনো সমস্যা হবে না।
এনবিআর সূত্রে জানা গেছে, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ বিভিন্ন দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ২৮ জুন থেকে লাগাতার 'কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর' কর্মসূচি ঘোষণা করেছিল। এই কর্মসূচিতে সারা দেশ থেকে এনবিআরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা যোগ দেন।
এরপর আন্দোলন থামাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এনবিআরের সেবাগুলোকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। বাধ্য হয়ে ২৯ জুন রাতে ঐক্য পরিষদ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।
একই দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঐক্য পরিষদের সভাপতি-সহসভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি রাজস্ব ক্ষতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান পরিচালনার ঘোষণা দেয়।
মঙ্গলবারও দুদকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্দোলনের সামনের সারিতে থাকা এনবিআরের আরও তিন কর্মকর্তাসহ মোট পাঁচজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হচ্ছে। এবার শনি ও রোববারের কর্মসূচিতে উপস্থিত থাকার কারণে রাজস্ব ক্ষতির অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হলো বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ