ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফোনালাপ ফাঁস, বরখাস্ত হলেন থাই প্রধানমন্ত্রী
ফাঁস হওয়া একটি ফোনকলকে ঘিরে বিতর্কের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। অডিওটিতে পেতংতার্ন ও কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের কথোপকথনের বিষয়বস্তু উঠে এসেছে, যা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
মঙ্গলবার আদালতের নয় সদস্যের বেঞ্চের মধ্যে সাতজন বিচারক নৈতিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করে পেতংতার্নকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। পাশাপাশি তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
আদালতের রায়ের পর পেতংতার্ন সাংবাদিকদের বলেন, আমি আদালতের সিদ্ধান্ত মেনে নিচ্ছি। সবসময় আমার দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।
এই সিদ্ধান্ত থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ