ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এ. হাসিবুর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সোমবার (৩০ জুন) দুপুরে এ আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক মো. মোশাররফ হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ।
এর আগে একই দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়। মোট ৩০ জনকে আসামি করে এ অভিযোগপত্র পেশ করা হয়।
এর মধ্যে চার আসামি—এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ—ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। বাকি পলাতক ২৬ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, গত ১৫ জুন আদালত এ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৪ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী