ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
গোপনে হামাসের সঙ্গে তুরস্কের গোয়েন্দাপ্রধানের সাক্ষাৎ, নেপথ্যে কী?
তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, রোববার (২৯ জুন) একটি অজ্ঞাত স্থানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান মোহাম্মদ দারবিশের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট এবং একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
তুরস্কের নিরাপত্তা সূত্র আনাদোলুকে জানিয়েছে, উভয় পক্ষই ফিলিস্তিনি দলগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেছে এবং অবরুদ্ধ গাজায় স্থায়ী যুদ্ধবিরতির রূপরেখা নিয়েও আলোচনা করেছে।
এই বৈঠক এমন এক সময় হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে তিনি এর জন্য গাজা থেকে হামাসের পূর্ণ অপসারণের শর্ত দিয়েছেন।
এদিকে দুই মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল গাজায় খাদ্য প্রবেশে বাধা দেওয়ায় দুর্ভিক্ষের শঙ্কা দেখা দিয়েছে। যদিও মার্কিন তত্ত্বাবধানে সাময়িকভাবে খাদ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে তবে স্থানীয় সূত্র বলছে, এই সময়েও সাহায্য নিতে গিয়ে ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)