ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে; সম্ভব্য সময় জানালো পিএসসি
ডুয়া নিউজ: তৃতীয় পরীক্ষকের মাধ্যমে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শুরু হয়েছে। এই পরীক্ষার ফল আগামী মার্চ মাসে প্রকাশিত হতে পারে বলে জানা গেছে।
আজ রবিবার (৫ জানুয়ারি) পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) একটি দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা জানান, ‘৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সকল খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো প্রক্রিয়া শেষ হয়েছে এবং মূল্যায়ন কাজ শুরু হয়েছে। পরীক্ষকরা খাতা মূল্যায়নে দুই মাস সময় চেয়েছেন।, তাই মার্চ মাসে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।’
এর আগে, গত বছরের ১৮ নভেম্বর পিএসসি ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতাগুলো তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেদিন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষকের মূল্যায়ন প্রায় শেষ হয়েছে। স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার জন্য তৃতীয় পরীক্ষকের কাছে খাতাগুলো পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
২০২৩ সালে ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন ২,৬৮,১১৯ জন প্রার্থী। ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১২,৭৮৯ জন উত্তীর্ণ হন।
৪৫তম বিসিএসে মোট ২,৩০৯ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসা ক্যাডারে, যেখানে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নিয়োগ হবে শিক্ষা ক্যাডারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত