ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানের প্রশংসায় ইরানের সেনাপ্রধান
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি ফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে। এই ফোনালাপে তিনি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নেওয়ায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রোববার (২৯ জুন) রাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি বর্বর সামরিক অভিযান শুরু করে। এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার পাশাপাশি প্রাণ হারান অনেক বেসামরিক নাগরিক, নারী ও শিশু।
এই পরিস্থিতিতে ইসলামাবাদের স্পষ্ট ও সাহসী অবস্থানকে সাধুবাদ জানান জেনারেল মুসাভি। তিনি বলেন, "ইসরায়েলের এই একতরফা আগ্রাসনের সময় পাকিস্তানের জনগণ ও সরকার যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।"
ফোনালাপে তিনি আরও অভিযোগ করেন, ১২ দিনের এই হামলায় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করেছে। তাদের সঙ্গে আরও কয়েকটি পশ্চিমা দেশও ছিল।
তবে ইরান এই পরিস্থিতিতে শুধু প্রতিরোধ গড়ে তোলেনি বরং এমন প্রতিক্রিয়া দেখিয়েছে যে, শেষ পর্যন্ত ইসরায়েল নিজেরাই অস্ত্রবিরতির অনুরোধ জানাতে বাধ্য হয়েছে বলে দাবি করেন জেনারেল মুসাভি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ