ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বাস-মিনিবাস সংঘর্ষে নি-হ-ত ৪০
তানজানিয়ার কিলিমাঞ্জারো অঞ্চলে বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৮ জুন) সন্ধ্যায় সাবাসাবাতে একটি বাসের টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এরপরই ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর আগুন ধরে যাওয়ায় দুটি গাড়িই পুড়ে ছাই হয়ে যায়।
রোববার (২৯ জুন) প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়েছে, মৃতদের মধ্যে দুইজন নারী এবং ৩৬টি মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা সম্ভব হয়নি। আহত ২৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন।
তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি সড়ক নিরাপত্তা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, তানজানিয়ায় সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১৩ হাজার থেকে ১৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যদিও সরকারি হিসাব অনুযায়ী এই সংখ্যা ৩ হাজার ২৫৬।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস