ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানের সেই সাহসী উপস্থাপিকাকে ভেনেজুয়েলার পুরস্কার
গত ১৬ জুন ইসরায়েলি হামলার সময় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে লাইভ অনুষ্ঠানের মাঝে ছিলেন উপস্থাপিকা সাহার এমামি। সেই হামলায় সম্প্রচার বন্ধ হয়ে গেলেও পরবর্তীতে সাহার এমামিকেই দিয়ে টিভি চ্যানেলটি আবার সম্প্রচারে ফিরে আসে, যেখানে তিনি আবার খবর পাঠ করেন।
সাহসিক এই ভূমিকার স্বীকৃতি হিসেবে সাহার এমামিকে ‘সিমন বলিভার’ পুরস্কারে ভূষিত করেছে ভেনেজুয়েলা সরকার।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতীয় সাংবাদিক দিবসে এ পুরস্কারের ঘোষণা দেন, একইসঙ্গে হামলায় নিহত অন্য ইরানি সাংবাদিকদেরও শ্রদ্ধা জানান। সাহারের হয়ে পুরস্কার গ্রহণ করেন ইরানের রাষ্ট্রদূত।
এ সময় প্রেসিডেন্ট মাদুরো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “ইসরায়েল প্রতিদিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করছে, অথচ পশ্চিমারা এসব অপরাধ সহ্য করছে।” একইসঙ্গে ইরানি জনগণ, সরকার, সশস্ত্র বাহিনী এবং নেতাদের দৃঢ়তা ও প্রতিরোধের প্রশংসা করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক