ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ম্যাচে বাহরাইনকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই ৫-০ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা, দ্বিতীয়ার্ধে আসে আরও দুটি গোল।
সি গ্রুপে থাকা বাংলাদেশ ও স্বাগতিক মিয়ানমার প্রথম ম্যাচেই নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। মিয়ানমার ৮-০ গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে। ফলে ২ জুলাই বাংলাদেশ-মিয়ানমার ম্যাচটি হয়ে উঠবে গ্রুপসেরা নির্ধারণের লড়াই, যার জয়ী দল আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় মূল পর্বে জায়গা করে নেবে।
বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১২৮তম, আর বাহরাইনের ৯২তম। কাগজে-কলমে অনেক এগিয়ে থাকলেও মাঠে বাহরাইন ছিল নিষ্প্রভ। পুরো ম্যাচে বলের দখল, আক্রমণ এবং গোলের সুযোগ তৈরিতে এগিয়ে ছিল বাংলাদেশ।
ম্যাচের ১০ মিনিটে শামসুন্নাহার বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন। নিজ অর্ধ থেকে লম্বা পাস নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মাথার ওপর দিয়ে চিপ শটে। এরপর ১৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে দর্শনীয় এক গোল করেন আরেক ফরোয়ার্ড। জোরালো শটে করেন দলের দ্বিতীয় গোল। এরপর তহুরার একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও ৪২ মিনিটে কোহাতি কিসকুর কর্নার থেকে জটলার মধ্যে পাওয়া গোল দলের ব্যবধান বাড়ায়।
প্রথমার্ধের যোগ করা সময়ে তহুরা খাতুন তিন মিনিটের ব্যবধানে দুইটি দুর্দান্ত গোল করেন, যা বাংলাদেশকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেয়।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন, আর ৭৫ মিনিটে মুনকি সপ্তম গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন। শেষ দিকে আরও কিছু সুযোগ তৈরি হলেও গোলসংখ্যা বাড়াতে পারেনি বাংলাদেশ।
এ জয়ের মাধ্যমে আত্মবিশ্বাসী দলটি গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে এখন মুখিয়ে রয়েছে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে পরবর্তী ম্যাচে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)