ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রংপুর রাইডার্সে নেই সাকিব, যা বললেন টিম ডিরেক্টর
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টির প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারো অংশ নিচ্ছে আসন্ন আসরে। আজ নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে চমক হিসেবে দলে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
সাকিবের না থাকা প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম। তিনি বলেন, ‘সাকিবকে নেওয়া যাবে না—এমন কোনো নির্দেশনা আসেনি। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতিতে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে, তা নিশ্চিত ছিলাম না।’
এদিকে অধিনায়ক নুরুল হাসান সোহান সাকিবের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ক্রিকেটার সাকিবকে আমরা সবাই চিনি ও শ্রদ্ধা করি। তাঁর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা গর্বের। আমি সবসময় চাইব তিনি আমার দলে থাকুন।’
শানিয়ান তানিমও সোহানের সঙ্গে একমত পোষণ করে যোগ করেন, ‘আমরা ক্রিকেটের মানুষ। রাজনীতিবিদ হিসেবে নয়, আমরা সাকিবকে চিনি একজন ক্রিকেটার হিসেবে। বর্তমান বাস্তবতায় হয়তো তাঁকে দলে নেওয়া সম্ভব হয়নি।’
রংপুর রাইডার্স স্কোয়াড (জিএসএল ২০২৫):নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী চৌধুরী, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইবরাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং ও খাজা নাফে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত