ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
শিক্ষা ব্যুরোর কার্যালয়ে দুদকের অভিযান
ডুয়া ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকার অনিয়ম খতিয়ে দেখতে উপানুষ্ঠানিক শিক্ষা ভবনে অভিযান শুরু করেছে। আউট অব চিলড্রেন এডুকেশন প্রকল্পের আওতায় সারাদেশে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ ওঠেছে।
রোববার (৫ জানুয়ারি) রাজধানী তেজগাঁওয়ে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলীর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তথ্য প্রদানে অক্ষম হন। পরে তাদের তথ্য দিতে একদিন সময় চেয়ে নেন।
দুদকের কর্মকর্তারা জানান, প্রকল্পে দক্ষ এনজিওর পরিবর্তে নিজেদের তৈরি করায় একাধিক অভিযোগ পাওয়া গেছে। এই দুর্নীতির ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতার সম্ভাবনাও রয়েছে।
অভিযোগের সূত্র মতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে ৮-১৪ বছর বয়সী ঝরে পড়া ও ভর্তি না হওয়া শিশুদের জন্য দ্বিতীয়বার সুযোগ তৈরি করা এবং তাদের আনুষ্ঠানিক শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ