ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জাতিসংঘে ২ দেশের বিরুদ্ধে ইরানের অভিযোগ
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরান। শুক্রবার (২৭ জুন) জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্কের কাছে এক প্রতিবাদপত্র জমা দেন ইরানের ইসলামি প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের সেরাজ।
প্রতিবাদপত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শত শত নিরপরাধ মানুষ হত্যা এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের অভিযোগ তোলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।
বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, টানা প্রায় ১২ দিনের ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬২৭ জন নিহত এবং ৪ হাজার ৮৭০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে জাতিসংঘে জমা দেওয়া প্রতিবাদপত্রে ইরান জানিয়েছে, এই সমন্বিত হামলা আন্তর্জাতিক আইন, মানবাধিকারবিষয়ক বিধিমালা এবং মানবিক আইনের মৌলিক নীতির সরাসরি লঙ্ঘন।
প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে, 'ইসরায়েলি হামলায় ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) কেন্দ্রীয় সদর দফতর, স্বাস্থ্য ও সেবাকেন্দ্র, কারাগার, আবাসিক এলাকা এবং নগর ও গ্রামীণ অঞ্চলসহ বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে আবাসিক ভবনগুলোতে ইসরায়েলের হামলায় দেশটির একাধিক বিখ্যাত পরমাণুবিজ্ঞানীকে নিজ বাড়িতে লক্ষ্যবস্তু করা হয়েছে।'
এদিকে ইরানের মানবাধিকার সংস্থা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছে, 'এতে মানুষের জীবনধারণের অধিকার, শারীরিক ও মানসিক নিরাপত্তার অধিকার, চিকিৎসাসেবা পাওয়ার অধিকারসহ মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।'
প্রতিবাদপত্রে আরও বলা হয়েছে, 'ইরানে আবাসিক ভবনে বারবার বোমা হামলার হুমকির মাধ্যমে সাধারণ মানুষের ওপর মানসিক নির্যাতন চালানো হয়েছে, যা মানসিক নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক অধিকার লঙ্ঘনের শামিল। পাশাপাশি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে হামলা চালিয়ে মতপ্রকাশের স্বাধীনতাও ক্ষুণ্ণ করা হয়েছে।'
এছাড়া সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে কোনো পার্থক্য না করে ইচ্ছামতো হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালার লঙ্ঘন। বেসামরিক নাগরিকদের কোনো ধরনের পূর্ব সতর্কতা না দিয়ে হামলা চালানো এবং ক্ষয়ক্ষতি কমাতে কোনো ব্যবস্থা না নেওয়ার বিষয়টিও এতে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক