ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভূমিকম্প
কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার দেশ
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে ভোররাতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
আজ রবিবার (২৯ জুন) দেশটির মধ্যাঞ্চল ও বেলুচিস্তান প্রদেশজুড়ে এই ভূকম্পন ঘটে। বার্তা সংস্থা রয়টার্স ও পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল পৃথক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রোববার ভোরে পাকিস্তানের মধ্যাঞ্চলে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা কম্পনকে আরও তীব্রভাবে অনুভূত হতে সাহায্য করে।
এদিকে ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে।
সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মুসাখেল ও আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মূল কেন্দ্র ছিল মুসাখেল জেলার উত্তর-পূর্বে এবং মাটির ২৮ কিলোমিটার গভীরে।
তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, পাকিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা।
২০০৫ সালে ভয়াবহ ৭.৬ মাত্রার ভূমিকম্পে আজাদ কাশ্মিরে প্রাণ হারিয়েছিলেন ৭৩ হাজারের বেশি মানুষ। সেই ঘটনায় গৃহহীন হন প্রায় ৩৫ লাখ মানুষ।
এরপর ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪০০ জনের মৃত্যু হয়। দুর্গম অঞ্চলে এই ভূমিকম্পের কারণে উদ্ধার অভিযান মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছিল।
২০২১ সালের অক্টোবরেও বেলুচিস্তানের হরনাই জেলায় ৫.৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হন এবং আরও অনেকেই আহত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক