ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের সুখবর দিলো সৌদি আরব
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরব মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ ঘোষণা করেছে। দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এখন মাত্র ৩০ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন। সৌদি গ্যাজেট জাওয়াতের খবরে এই তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ জুন) থেকে এই সুযোগ কার্যকর হয়েছে, যা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১ মহররম। জাওয়াজাতের ঘোষণায় বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীরা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়াটি আবশের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবশের প্ল্যাটফর্মে লগইন করে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।
জাওয়াজাত বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, যারা এই সুবিধা নিতে চান, তারা যেন অবশ্যই ৩০ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করেন। সময়সীমা অতিক্রম করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা আরোপ করা হতে পারে।
এই সুযোগটি বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য, যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান। জাওয়াজাত পরামর্শ দিয়েছে, যারা নিজে থেকে আবশের প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন না, তারা পরিচিত কেউ বা কোনো নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। আবশের প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যা হলে সাইবার ক্যাফের সহায়তা নেওয়াও যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)