ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
অভিনেত্রী রুনা খানের জাপান জয়
টোকিও লিফট-অফ চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পুরস্কৃত হয়েছে তৌফিক এলাহির পরিচালনায় নির্মিত সিনেমা ‘নীলপদ্ম’। রুনা খান অভিনীত এই চলচ্চিত্রটি উৎসবে ‘সেরা ফিচার ফিল্ম’ (Best Feature Film) বিভাগে পুরস্কার অর্জন করে।
পুরস্কার পাওয়ার পর নির্মাতা বলেন, "টোকিও লিফট অব ফেস্টিভ্যালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিল। জুরিরা সিনেমাটিকে বিভিন্নভাবে বিচার-বিশ্লেষণ করে মার্ক করছিলেন। সমস্ত আপডেটই ই-মেইলযোগে পাচ্ছিলাম। এটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটি ভাবিনি।"
উচ্ছ্বাস প্রকাশ করে তৌফিক এলাহি আরও বলেন, "নীলপদ্ম আমার গবেষণাধর্মী নির্মাণ। অনেক পরিশ্রম করেছি সিনেমাটি নিয়ে। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এ সম্মান শুধু আমার একার প্রাপ্তি নয়; এই সিনেমার শিল্পী, কলাকুশলী এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনসহ সংশ্লিষ্ট সবার।"
এ বিষয়ে রুনা খান বলেন, "যে কোনো স্বীকৃতি আনন্দের। আমার অভিনীত নীলপদ্ম জাপানে পুরস্কৃত হয়েছে শুনে ভালো লাগছে। স্বীকৃতি কাজের আনন্দ বাড়িয়ে দেয়। এ সাফল্যের কৃতিত্ব আমার নয়, পুরো টিমের। সবার সহযোগিতায় ভালো একটি কাজ উপহার পেয়েছেন দর্শক।"
রুনা খানের পাশাপাশি ‘নীলপদ্ম’ সিনেমায় অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী এবং একে আজাদ সেতুসহ আরও অনেকে।
দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। ‘নীলপদ্ম’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে। এছাড়াও চলতি বছর এটি প্রদর্শিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও, যেখানে দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায় সিনেমাটি।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্রটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন