ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেন থেকে আবারও ইসরায়েলের উদ্দেশে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার পরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। খবর আল জাজিরার।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করেছে বিমান প্রতিরক্ষা বাহিনী এবং সেটিকে ভূপাতিত করতে সক্ষম হয়।
ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর, এটি হুথি বিদ্রোহীদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ওপর। এর আগেও গত মে মাসে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, যা মাঝপথেই ধ্বংস করে ইসরায়েলি বাহিনী।
হুথি বিদ্রোহীরা দাবি করছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংহতির অংশ হিসেবেই তারা এসব হামলা চালাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত