ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
তেহরানে ফের একাধিক বিস্ফোরণ
শনিবার (২৮ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিহত ৬০ জন উচ্চপদস্থ ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ঠিক আগমুহূর্তে এ ঘটনা ঘটে।
ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা যায়, তেহরানের ইসলামশহর এলাকায় বিস্ফোরণ ঘটে এবং সেখানকার আকাশে অ্যান্টি-এয়ারক্রাফ্ট গান ব্যবহার করা হয়। স্থানীয়দের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টগুলো থেকে এ তথ্য উঠে এসেছে।
বিস্ফোরণ ঘটেছে বিদগানে এলাকাতেও যা তেহরানের একটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনার জন্য পরিচিত। সম্প্রতি ১২ দিনব্যাপী ইরান-ইসরায়েল সংঘাত চলাকালে এ এলাকাকে লক্ষ্যবস্তু বানিয়েছিল ইসরায়েল।
অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে তাদের দিকে ছোড়া একটি রকেট বাতাসেই প্রতিহত করা হয়েছে। হামলার সতর্কতায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয় এবং স্থানীয় নাগরিকদের স্বরাষ্ট্র কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক