ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
রুম হিটারের কাজ করবে এসি, জানুন পদ্ধতি
ডুয়া নিউজ : শীত আসার সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে অনেকে ঠান্ডার হাত থেকে বাঁচতে রুম হিটার কেনেন। তবে আপনি চাইলে শীতে এসিটিকে রুম হিটার হিসেবে ব্যবহার করতে পারেন।
সঠিক পদ্ধতি জানলে এসিকেই বানিয়ে ফেলা যেতে পারে রুম হিটার। কেবল গরমেই নয়, ঠান্ডাতেও দিব্যি কাজে লাগানো যেতে পারে এসিকে।
মনে প্রশ্ন জাগে যে কীভাবে এসিকে বদলে ফেলা যাবে রুম হিটারকে? এসিকে কাজে লাগিয়ে দিব্যি বাড়িয়ে ফেলতে পারবেন ঘরের ভেতরের তাপমাত্রা। জেনে নিন পদ্ধতি।
বেশ কয়েকটি এয়ার কন্ডিশনার রয়েছে যা ঘর শীতল করার পাশাপাশি ঘর গরমও করতে পারে। তবে এগুলোকে সঠিকভাবে চালাতে জানতে হবে।
এই প্রযুক্তি বিপরীত চক্রের উপর ভিত্তি করে। যখন আমরা এয়ার কন্ডিশনারকে কুলিং মোডে সেট করি, তখন এটি ঘরের তাপ শোষণ করে এবং ভেতরে ঠান্ডা বাতাস ছেড়ে দেয়।
যখন আমরা এটিকে হিটিং মোডে সেট করি, তখন এই প্রক্রিয়াটি বিপরীত হয়ে যায়। এটি ঘর থেকে বাতাস শুষে নেয়, এতে তাপ যোগ করে এবং তারপরে ঘরে গরম বাতাস ছেড়ে দেয়।
রিমোট থেকে হট মোড চালু করতে হবে। এরপর তা থেকে গরম বাতাস বের হতে শুরু করবে। তবে সাধারণ এসির তুলনায় এই এসি কিছুটা ব্যয়বহুল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)