ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
আল-আকসায় গান ও নাচের অনুমতি দিল ইসরায়েল
ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের প্রাঙ্গণে এবার গান ও নাচের অনুমতি দিয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীর দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত দেন।
শুক্রবার (২৭ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ৭–এর বরাতে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, এই সিদ্ধান্ত গত কয়েক দশকের মধ্যে নজিরবিহীন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পুলিশ কমিশনার কোবি শাবতাইকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আল-আকসার পুরো প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার পাশাপাশি গান ও সঙ্গীত পরিবেশনের সুযোগ দেওয়া হয়।
তিন সপ্তাহ আগে বেন-গভির তার দপ্তরে আল-আকসায় ইহুদি প্রবেশাধিকার দাবিকারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই প্রাঙ্গণে গান-বাজনার অনুমতি প্রসারিত করার প্রস্তাব ওঠে। সেই দাবির পক্ষে অবস্থান নিয়ে বেন-গভির বলেন, “আমার নীতি হলো—আল-আকসার প্রতিটি অংশে গান গাওয়ার অনুমতি নিশ্চিত করা।”
এর আগে মে মাসেও বেন-গভির ইহুদিদের জন্য আল-আকসায় প্রার্থনার অনুমতি দেন। সে সময় তিনি বলেছিলেন, “এখন থেকে ইহুদিরা আল-আকসায় সেজদাসহ পূর্ণাঙ্গ প্রার্থনা করতে পারবে।”
আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য পবিত্র স্থানগুলোর একটি। যদিও ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুসালেম দখলের পরও এই মসজিদের দেখভালের দায়িত্ব জর্ডানের ওয়াকফ বোর্ডের হাতে রয়েছে।
‘স্থিতাবস্থা চুক্তি’ অনুযায়ী, এই প্রাঙ্গণে কেবল মুসলমানদের নামাজ আদায়ের অনুমতি আছে, তবে ইহুদিরা পর্যটক হিসেবে প্রবেশ করতে পারে। কিন্তু ইসরায়েলের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোকে বিশ্লেষকরা স্পষ্টভাবে এই চুক্তির লঙ্ঘন বলে মনে করছেন। অনেকেই বলছেন, মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করে ধীরে ধীরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরায়েল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়