ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, স্পষ্ট বার্তা তেহরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে ফের আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বর্তমানে আমাদের বিবেচনায় নেই। এ নিয়ে কোনো সমঝোতা হয়নি এবং আলোচনা শুরুরও প্রসঙ্গ ওঠেনি।’
আরাঘচি অভিযোগ করেন, ইসরায়েলের সামরিক আগ্রাসনের আগে পর্যন্ত ইরান পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছিল। তবে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সামরিক পথ বেছে নেয়।
‘আমরা আলোচনা করে সমাধান চেয়েছিলাম। কিন্তু তারা তখনই হামলা চালিয়েছে, যখন আমরা সংলাপের মাধ্যমে অগ্রসর হতে আগ্রহী ছিলাম। এটা সরাসরি বিশ্বাসঘাতকতা,’ বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর দাবি, গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোরদো এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও পূর্ণাঙ্গ বিশ্লেষণ এখনো শেষ হয়নি।
তবে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করলেও আরাঘচি বলেন, ‘আমরা কূটনীতিকে এখনো গুরুত্ব দিচ্ছি। তবে সেটা আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতেই নির্ধারিত হবে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নিরাপত্তা ও আত্মরক্ষার প্রশ্নে ইরান কোনো ছাড় দেবে না। যারা আমাদের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে, তারা যদি মনে করে এতে জ্ঞান নিঃশেষ হবে— তারা ভুল করছে। কারণ, জ্ঞান কখনো মারা যায় না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক