ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
গাজা অভিযান ব্যর্থ মনে করছেন ইস'রায়েলি নেতা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান ব্যর্থ হয়েছে বলে মত প্রকাশ করেছেন ভূখণ্ডটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজায় অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
গাজায় আইডিএফের সামরিক অভিযান ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের জবাবে শুরু হয়। হামাসের ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করে নেয়া হয়েছিল। এরপর থেকে গাজায় আইডিএফের অভিযান চলমান রয়েছে, যার ফলে এখন পর্যন্ত সরকারি হিসেবে ৫৬ হাজারের বেশি নিহত ও লক্ষাধিক আহত হয়েছে।
১৫ মাসের বেশি সময় যুদ্ধ চলার পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে দুই মাসের মধ্যে আবারও ১৮ মার্চ থেকে অভিযান পুনরায় শুরু হয় এবং ত্রাণ সামগ্রীর প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, যা মানবিক সংকট সৃষ্টি করেছে।
২৫১ জন জিম্মির মধ্যে অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হয়, যাদের উদ্ধারের জন্য আইডিএফ সামরিক অভিযান চালাচ্ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য বারংবার আহ্বান জানাচ্ছে। এছাড়াও আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে।
যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার মধ্যস্থতার চেষ্টা করেও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে পারেনি। ইয়াইর লাপিদ বলেন, “আমাদের নাগরিকরা এখনও গাজায় জিম্মি রয়েছেন এবং তাদের উদ্ধারের বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। এই যুদ্ধ থেকে আমরা আর কী লাভ করতে যাচ্ছি, তা কেউই বুঝতে পারছে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস