ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত
গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আল জাজিরা ও টিআরটি গ্লোবাল জানায়, এসব হামলায় প্রাণহানি ঘটছে, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি ও অবকাঠামো।
বৃহস্পতিবার লেবাননের দুটি ভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। শুক্রবারও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের আলী আল তাহির বন, কাফারতাবনিত ও নাবাতিহ আল ফাওকা হাইটসসহ বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক বোমা বর্ষণ চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা শকিফ পর্বতের হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে, যা অগ্নিনির্বাপণ ও প্রতিরক্ষা পরিচালনার কাজে ব্যবহৃত হতো।
এদিকে গাজা উপত্যকাতেও ইসরায়েলি বাহিনীর সহিংসতা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক