ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এবার ভারতের পালা, ইঙ্গিত ট্রাম্পের
চীনের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্যচুক্তি সম্পন্ন করার পর এবার ভারতের সঙ্গে একটি "অত্যন্ত বড়" চুক্তির ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৬ জুন) ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, “আমরা চীনের সঙ্গে একটি চুক্তি করেছি। সবার সঙ্গে নয় তবে কিছু অসাধারণ চুক্তি হবে। এর মধ্যে সম্ভবত পরবর্তীটি ভারতের সঙ্গে হতে যাচ্ছে। এটি একটি বিশাল চুক্তি হবে।”
ট্রাম্প জানান, তার প্রশাসন বেছে বেছে কেবল কিছু দেশের সঙ্গেই কৌশলগত বাণিজ্যচুক্তিতে যেতে চায়। “আমরা অনেক দেশকে জানিয়ে দিয়েছি—ধন্যবাদ তবে তোমাদের ২৫, ৩৫ বা ৪৫ শতাংশ শুল্ক দিতে হবে। এটাই আমাদের সহজ নীতি”—বলেন তিনি।
ট্রাম্প স্পষ্ট করে বলেন, যদিও প্রশাসনের কিছু অংশ আরও বেশি দেশের সঙ্গে চুক্তিতে আগ্রহী তবে তিনি নিজে নির্বাচনী ও কৌশলগত দিক বিবেচনায় সীমিত সংখ্যক চুক্তির পক্ষে।
এর আগেই মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছিলেন, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি প্রায় চূড়ান্ত। ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালও বলেছেন, “দুই দেশের মধ্যে একটি স্বচ্ছ, লাভজনক চুক্তি নিয়ে আলোচনা চলছে।”
এদিকে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে স্থগিত রেখেছে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৬% শুল্ক আরোপের সিদ্ধান্ত যা গত ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে চীনের বেলায় ট্রাম্প সরকার ১৪৫% পর্যন্ত শুল্ক আরোপ করে যার পাল্টা জবাবে চীনও ১২৫% শুল্ক বসায় মার্কিন পণ্যে।
আরও এক বিস্ময়কর মন্তব্যে ট্রাম্প দাবি করেন, ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা প্রশমনে তিনিই বড় ভূমিকা রেখেছেন। তার ভাষায়, “আমি দুই দেশকে বলেছি—যদি সংঘাত না থামে তাহলে কোনো বাণিজ্যচুক্তি হবে না।” এর ফলেই দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয় বলে তার দাবি।
বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনার পরও চুক্তি সম্পাদন এবং ভারতের মতো উদীয়মান অর্থনীতির প্রতি আগ্রহ—এই দুই পদক্ষেপ ট্রাম্পের বৈশ্বিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর