ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রাশিয়ায় ইরানি শিশুর সঙ্গে এ কেমন আচরণ, ভিডিও নিয়ে তোলপাড় বিশ্ব
শিশুটি দাঁড়িয়ে ছিল একা, নিশ্চুপ আর নিরপরাধ। হঠাৎই তার পাশে এসে দাঁড়ায় এক ব্যক্তি। আশপাশে তাকিয়ে নিয়ে মুহূর্তেই শিশুটিকে মাথার উপর তুলে আছাড় মারে সে। সঙ্গে সঙ্গে শিশুটির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। এ বিভৎস ঘটনার ভিডিও এখন সামাজিকমাধ্যমে ভাইরাল—যা দেখে হতবাক, ক্ষুব্ধ, এবং ব্যথিত নেটিজেনরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে ইরান থেকে পালিয়ে রাশিয়ায় গিয়েছিল শিশুটির পরিবার। ঘটনাটি ঘটে মস্কোর খিমকি শহরের শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে অন্তঃসত্ত্বা মায়ের সঙ্গে অপেক্ষায় ছিল শিশুটি। মা চেয়ারের খোঁজে সামান্য দূরে গিয়েছিলেন। সে সময়ই ঘটে ভয়াবহ হামলাটি।
শিশুটির মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগায় সে এখন কোমায় আছে।
অভিযুক্ত ব্যক্তি একজন বেলারুশীয় পর্যটক। নাম তার ভ্লাদিমির ভিটকভ (৩১)। পুলিশ জানায়, তিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন। তার রক্তে গাঁজার উপস্থিতি মিলেছে এবং তার কাছে মাদকও পাওয়া গেছে। জানা গেছে, অভিযুক্তের নিজেরও ওই বয়সী একটি কন্যাসন্তান আছে। তিনি সাইপ্রাস থেকে রাশিয়ায় আসেন।
ঘটনার পরপরই বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিকমাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্তের প্রতি শাস্তির দাবি জানিয়েছেন হাজারো মানুষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)