ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতের নির্বাচন কমিশনের
একযোগে ৩৪৫ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত
ভারতের নির্বাচন কমিশন ছয় বছর ধরে নিষ্ক্রিয় থাকা ৩৪৫টি অস্বীকৃত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। কমিশনের তথ্য অনুযায়ী, এই দলগুলো ২০১৯ সালের পর থেকে আর কোনো নির্বাচনে অংশ নেয়নি। এমনকি তাদের কোনো কার্যক্রম কিংবা কার্যালয়ের অস্তিত্বও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এই দলগুলোর উপস্থিতি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ।
বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য প্রকাশ করেছে।
বর্তমানে ভারতে প্রায় ২,৮০০টি অস্বীকৃত রাজনৈতিক দল নথিভুক্ত রয়েছে, যাদের বেশিরভাগই নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ। এ কারণে কমিশন ধাপে ধাপে এসব দল চিহ্নিত করে পর্যালোচনা শুরু করেছে। প্রথম ধাপে ৩৪৫টি দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব দলের অবস্থান ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিস্তৃত।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রক্রিয়া এককালীন নয়, বরং ধারাবাহিকভাবে চলবে। আগামী ধাপে আরও দলকে শোকজ নোটিশ পাঠানো হবে। এই উদ্দেশ্যে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের (সিইও) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দলগুলোর জবাব যাচাই করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কমিশন আরও জানিয়েছে, কোনো দলের অনুমোদন যাতে অযথাভাবে বাতিল না হয়, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এই উদ্যোগ রাজনৈতিক ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরাতে এবং নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক