ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
৩০ বিলিয়ন ছাড়াল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
নতুন করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার দিনের শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভের প্রকৃত হিসাব ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আর ব্যবহারযোগ্য রিজার্ভ, যা দিয়ে বৈদেশিক দায় পরিশোধ সম্ভব, তা রয়েছে ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে।
রিজার্ভ বৃদ্ধির এ ধারা অনেকগুলো অর্থনৈতিক কারণের সম্মিলিত প্রভাবে এসেছে। সাম্প্রতিক রাজনৈতিক স্থিতিশীলতার পর বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বেড়েছে, যা ডলারের জোগান বাড়িয়ে মুদ্রাবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি গত ১০ মাসে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করেনি, ফলে রিজার্ভে চাপ কমে স্থিতিশীলতা এসেছে।
এ ছাড়া ধারাবাহিকভাবে বিভিন্ন বৈদেশিক সহায়তা চুক্তি কার্যকর হওয়ায় রিজার্ভে নতুন ঋণের অর্থ যুক্ত হচ্ছে। চলতি মাসেই বিশ্বব্যাংক, এআইআইবি, জাপান, ওপেক ফান্ডসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা প্রায় ৯০ কোটি ডলার ঋণ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। জুন মাস শেষ হওয়ার আগেই আরও প্রায় ২৪০ কোটি ডলার রিজার্ভে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এসব অর্থ যোগ হলে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। যেহেতু ঋণগুলো দীর্ঘমেয়াদি ও স্বল্প সুদের, তাই তাৎক্ষণিক চাপ সৃষ্টি করবে না। বরং বাজেট বাস্তবায়ন, ব্যাংক খাতের উন্নয়ন এবং রাজস্ব সংস্কারে ভূমিকা রাখবে।
এদিকে সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। আর চলতি অর্থবছরে ইতিমধ্যে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বেশি। একই সঙ্গে রপ্তানিতেও ৯ শতাংশ প্রবৃদ্ধি রিজার্ভ পরিস্থিতিতে আশার বার্তা দিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ