ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না ভারত’
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে দেশটির ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপের নীতি নেই এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভারত ও বাংলাদেশের উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অবগত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল ও বিকাশমান পর্যায়ে রয়েছে। এ অবস্থায় পরিস্থিতি মূল্যায়নে গভীর, নিরপেক্ষ ও সতর্ক বিশ্লেষণ প্রয়োজন বলে তারা মনে করেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যেকোনো দেশে গণঅভ্যুত্থান-পরবর্তী সময় প্রায়ই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে। এই বাস্তবতার উদাহরণ হিসেবে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে শ্রদ্ধেয় তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের কথাও তুলে ধরা হয়।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, চলমান ঘটনাপ্রবাহের বিষয়ে ভারত সচেতন ও মনোযোগী থাকলেও প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের অনধিকার হস্তক্ষেপ করবে না। বিবৃতিতে স্পষ্ট করা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত সংযমী অবস্থান বজায় রাখছে।
এদিকে সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের একাংশ ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, দেশটি বাংলাদেশের আগের সরকারের কয়েকজন সদস্যকে আশ্রয় দিচ্ছে। এসব অভিযোগে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও আলোচনায় এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু