ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
হাদির জানাজা ঘিরে মেট্রোরেলের ২ স্টেশনে কড়া নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এমআরটি পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউয়ে শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে ঘিরে বড় ধরনের জনসমাগমের সম্ভাবনা থাকায় পার্শ্ববর্তী ফার্মগেট ও বিজয় সরণি মেট্রো স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। নিরাপত্তা নিশ্চিতে ওই এলাকায় জনসাধারণের ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জানাজা এলাকায় আসা ব্যক্তিদের ভারী কোনো বস্তা বা ব্যাগ বহন না করার জন্য বিশেষভাবে নিরুৎসাহিত করা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সাধারণ নাগরিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছে এমআরটি পুলিশ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মারা যান শরিফ ওসমান হাদি। আজ শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে তার মরদেহবাহী বিমানটি ঢাকায় অবতরণ করে। আগামীকাল মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার