ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ভয়ে বাংলা বলছেন না পশ্চিমবঙ্গের শ্রমিকরা
বাংলা ভাষায় কথা বলায় ভারতের বিভিন্ন রাজ্যে নিপীড়নের শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের বাঙালি শ্রমিকরা। অনেকেই ভয়ে নিজেদের মাতৃভাষা বাংলা বলাও বন্ধ করে দিয়েছেন। কারণ, বাংলা বললেই তাদের বাংলাদেশি ভেবে হয়রানি করছে স্থানীয় পুলিশ। এমনটাই জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার অন্তত ২৫০ জন শ্রমিক রাজস্থানে কর্মরত। তাদেরই একজন, মোজাহের শেখ জানান, বাংলা ভাষায় কথা বলার কারণে সম্প্রতি পুলিশ তাদের ৯ ঘণ্টা আটক করে রেখেছিল। এরপর থেকেই তারা হিন্দি বলার চেষ্টা করছেন, যাতে করে কাউকে সন্দেহ না হয় তারা বাংলাদেশি।
মোজাহের শেখ বলেন, “মঙ্গলবার আমাদের কাজের জায়গা থেকে আটক করে একটি কমিউনিটি হলে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাদের রোদে দাঁড় করিয়ে রেখে পরিচয় চাওয়া হয়। পরে আবার ভেতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।”
আরেক শ্রমিক হামিদুর রহমান জানান, “আমরা ভয় পেয়ে গেছি। শুধু বাংলা বলার জন্য যদি আমাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়, সেটা মেনে নেওয়া কঠিন। আমাদের আগে তিনজনকে আটক করে বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে তাদের ভারতীয় পরিচয় নিশ্চিত হলে ফিরিয়ে আনা হয়।”
এই ঘটনার পর স্থানীয় অনেক শ্রমিকই আতঙ্কে নিজেদের পরিচয় গোপন রেখে হিন্দিতে কথা বলছেন। ভারতীয় নাগরিক হয়েও নিজেদের ভাষা ব্যবহার করতে না পারায় তারা অসহায়বোধ করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস