ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা: হাস্যকর ষড়যন্ত্র বললেন ট্রাম্প
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নেতানিয়াহু লিখেছেন, আমার, ইসরায়েল ও ইহুদি জাতির প্রতি আপনার অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি আরও বলেন, আমরা আমাদের যৌথ শত্রুদের মোকাবিলা, বন্দিমুক্তি এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাব।
এর আগে, ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলাকে হাস্যকর ষড়যন্ত্র বলে মন্তব্য করেন এবং তাকে একজন শক্তিশালী ও নিবেদিত নেতা হিসেবে আখ্যায়িত করেন।
ট্রাম্প বলেন, আমরা একসঙ্গে নরক থেকে ফিরে এসেছি, ইরানের মতো কঠিন শত্রুর বিরুদ্ধে লড়েছি। নেতানিয়াহুর চেয়ে তীক্ষ্ণ, সাহসী ও প্রতিশ্রুতিশীল নেতা আর কেউ হতে পারে না। পবিত্র ভূমির প্রতি তার ভালোবাসা তুলনাহীন।
তিনি আরও যোগ করেন, অন্য কেউ হলে অপমান, বিশৃঙ্খলা আর ক্ষতির মুখে পড়ত। কিন্তু নেতানিয়াহু একজন সত্যিকারের যোদ্ধা সম্ভবত ইসরায়েলের ইতিহাসে এমন কেউ আর ছিল না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস