ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুদ্ধের পর খামেনির প্রথম ভাষণে ট্রাম্পকে কড়া জবাব
দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শেষে ইরানি জনগণের উদ্দেশে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
বৃহস্পতিবার (২৬ জুন) টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে তিনি বলেন, ভুয়া ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। তারা পরাজিত হয়েছে, ইসলামি প্রজাতন্ত্রের ধাক্কায় ভেঙে পড়েছে এবং প্রায় ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল কখনো ভাবেনি তারা এমন আঘাত খাবে।
খামেনি আরও বলেন, মার্কিন সরকার সরাসরি যুদ্ধে যুক্ত হয়েছিল। তারা জানত, যদি হস্তক্ষেপ না করে তাহলে তাদের মিত্র ইসরায়েলের পতন অনিবার্য। কিন্তু যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন কিছুই অর্জন করতে পারেনি। এখানে জয়ী হয়েছে ইরান, আর আমরা যুক্তরাষ্ট্রকেও চূড়ান্তভাবে আঘাত করেছি। এজন্য আমি ইরানের জনগণকে অভিনন্দন জানাই।
ভাষণে তিনি ইরানি জনগণের ঐক্য ও আত্মত্যাগের প্রশংসা করে বলেন, এই ৯ কোটির জাতি তাদের সশস্ত্র বাহিনীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে, ইরানিরা যখন প্রয়োজন, তখন এক হয়ে যায়। জাতি একত্রিত ছিল বলেই আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি।
ইসরায়েলের প্রতি সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য হবে চরম। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের প্রতিরক্ষা ব্যুহ ভেঙে তাদের প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে। এটাই আমাদের সামরিক সক্ষমতার প্রমাণ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে খামেনি বলেন, ট্রাম্প দাবি করেছেন, তারা ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছেন। এটি সম্পূর্ণ মিথ্যা। তারা আসলে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার সত্য আড়াল করতে চাইছে। ইরান কখনো আত্মসমর্পণ করবে না। আমরা চপেটাঘাত করেছি মার্কিনিদের মুখে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানকে বশে আনতে, নিয়ন্ত্রণ করতে। কিন্তু ইরান একটি শক্তিশালী দেশ, তার জনগণ ঐক্যবদ্ধ, মর্যাদাবান। আমাদের ঐতিহ্য, আমাদের সভ্যতা, আমাদের ইতিহাসের অংশ। এই জাতি বিজয়ী ছিল, থাকবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যে তিনি আমাদের সেই শক্তি দিয়েছেন।
এই ভাষণের মধ্য দিয়ে খামেনি একদিকে যেমন যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন, তেমনি পশ্চিমা বিশ্বের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, ইরান আর কোনো আগ্রাসনের মুখে মাথা নত করবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ