ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
পদসংখ্যা বাড়ছে ৪৪তম বিসিএসে
৪৪তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা বাড়ছে। প্রাথমিকভাবে এই বিসিএসে ১,৭১০টি পদ নির্ধারিত থাকলেও এতে অতিরিক্ত আরও প্রায় ৪০০টি পদ যোগ করার প্রস্তুতি চলছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষা, কর, মৎস্য ও পরিবার পরিকল্পনাসহ কয়েকটি ক্যাডারে অতিরিক্ত পদ অন্তর্ভুক্তির প্রস্তাব প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। তার সম্মতির পরই এই বাড়তি পদের অনুমোদন মিলবে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
ফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী সোমবার (৩০ জুন)।
৪৪তম বিসিএসে পদসংখ্যা বৃদ্ধির দাবিতে বুধবার (২৫ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেছেন এই বিসিএসের প্রার্থীরা।
এর আগেও বিসিএস পরীক্ষায় অতিরিক্ত পদ সংযোজনের নজির রয়েছে— ৩৭তমে ১১২টি, ৩৮তমে ৪০০টি, ৪০তমে ৪৬৩টি, ৪১তমে ৫২০টি এবং ৪৩তম বিসিএসে ৪০৪টি পদ বাড়ানো হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫