ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানকে দেখে যে শিক্ষা নিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেওয়া যাবে না—এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট। আলোচনার টেবিল এখনো গরম। এর মধ্যেই ইসরায়েল তেহরানে চালিয়ে দেয় বিমান হামলা। ইরান পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেই যুক্তরাষ্ট্র আকাশে তুলে দেয় বি-২ বোমারু যেগুলো তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ফেলে বাঙ্কার-বাস্টার বোমা। মার্কিন আগ্রাসনে ক্ষুব্ধ ইরানের মিত্র ও বিশ্বজুড়ে প্রতিরোধী গোষ্ঠীগুলো।
বিশেষ করে উত্তর কোরিয়া এই পরিস্থিতি থেকে স্পষ্ট বার্তা পাচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ কিম জং উনের পারমাণবিক কর্মসূচিকে আরও ত্বরান্বিত করতে পারে। তার চোখে পারমাণবিক অস্ত্রই একমাত্র গ্যারান্টি শাসন টিকিয়ে রাখার বিশেষ করে পশ্চিমা হস্তক্ষেপ ঠেকাতে।
সিএনএনের বরাতে জানা যায়, আমেরিকান বোমারু হামলায় পূর্ব এশিয়ায় কূটনৈতিক অস্থিরতা বাড়ছে। নীতিনির্ধারক ও গবেষকরা বলছেন, উত্তর কোরিয়ার মতো রাষ্ট্র এই আক্রমণকে ‘পূর্বসতর্কতা’ হিসেবে দেখছে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া দিচ্ছে।
দক্ষিণ কোরিয়ার কিউংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম ইউল-চুল বলেন, ‘‘ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা কিম সরকারের দীর্ঘদিনের বিশ্বাসকে বৈধতা দিচ্ছে—পারমাণবিক অস্ত্রই টিকে থাকার একমাত্র পথ।’’
এদিকে শুধু উত্তর কোরিয়া নয়, রাশিয়াও এই বার্তা পেয়েছে। রুশ রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ডুগিন সতর্ক করে বলেছেন, ‘‘আমরা এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে ঢুকে পড়েছি। যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করেছে, পরবর্তীতে রাশিয়াও তাদের টার্গেটে পরিণত হতে পারে।’’
বিশ্ব পরিস্থিতির এমন উত্তেজনায় প্রশ্ন উঠছে—ইরানের পর কি কিম থামবে, না আরও আক্রমণাত্মক হবে?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক