ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পকে ‘ড্যাডি’ বললেন ন্যাটো প্রধান, সমালোচনার ঝড়
ন্যাটো মহাসচিব মার্ক রুটে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ড্যাডি’ বলে সম্বোধন করেন, যা নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে কূটনৈতিক মহলে।
বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে এ বিষয়টি ট্রাম্পের সামনে তোলা হলে, তিনি মুচকি হেসে বলেন, “তিনি আমাদের পছন্দ করেন, আমিও মনে করি তিনি আমাকে পছন্দ করেন। তিনি স্নেহবশত বলেছিলেন—‘ড্যাডি, তুমি আমার ড্যাডি’।”
রুটে তার বক্তব্যে ব্যাখ্যা দিয়ে বলেন, “বাবাদের মাঝেমধ্যে শক্ত ভাষায় কথা বলতে হয়।” প্রসঙ্গত, ইরান-ইসরায়েল বিরোধ নিয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের রূঢ় মন্তব্যের পরিপ্রেক্ষিতে রুটে এই মন্তব্য করেন।
উক্ত সংবাদ সম্মেলনে ট্রাম্প ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার তুলনা করেন ‘এক স্কুল প্রাঙ্গণের দুই শিশু’র সঙ্গে। তিনি বলেন, “তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকে। তাদের দুই-তিন মিনিটের জন্য লড়তে দিন, তারপর থামানো সহজ হয়।”
মঙ্গলবার ওই আলোচনায় ট্রাম্প কিছু তীব্র শব্দ ব্যবহার করেছিলেন, যেটি ‘গালির মতো’ বলেও আখ্যায়িত করেন কেউ কেউ। এ নিয়েই রুটে বলেন, “বাবাদের কখনো কখনো কঠিন ভাষা প্রয়োগ করতে হয়।”
ট্রাম্পও তার বক্তব্যে এতে সায় দিয়ে বলেন, “আপনাকে মাঝেমধ্যে শক্ত শব্দ ব্যবহার করতে হয়, সেগুলো নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয়।”
এ সময় ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রসঙ্গও ওঠে। ট্রাম্প জানান, “আমরা শিগগিরই ইরানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।”
তবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আগে ইরান পরমাণু সরঞ্জাম সরিয়ে ফেলেছিল কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তাদের হাতে সেই সময় ছিল না। এসব বস্তু খুব ভারী—সরানোও কঠিন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ