ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
আগামী নির্বাচনে ভিন্নরূপে দেখা যাবে আনসার-ভিডিপিকে
ডুয়া নিউজ : আনসার-ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ আনসার-ভিডিপিকে ভিন্নরূপে দেখতে পাবে।
রোববার (৫ জানুয়ারি) সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মহাপরিচালক বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া, আগামী নির্বাচনে আনসার বাহিনীকে ভিন্নরূপে দেখা যাবে।
বাহিনীর সদস্যদের উদ্দেশে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মনিয়োগ করতে হবে।
সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য বাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান তিনি ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ