ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ক্ষতিপূরণ চেয়েছে ৩৯ হাজার ৭০০ ই'সরায়েলি
ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা এখন বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন। এ পর্যন্ত প্রায় ৩৯ হাজার ক্ষতিপূরণ আবেদন জমা পড়েছে বলে মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
খবরে বলা হয়, ইরানি হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ইসরায়েলের কর কর্তৃপক্ষ একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে। ১৩ জুন শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতের পর থেকে এখন পর্যন্ত জমা পড়েছে ৩৮ হাজার ৭০০টি ক্ষতিপূরণ আবেদন। এর মধ্যে ঘরবাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় জমা পড়েছে ৩০ হাজার ৮০৯টি, যানবাহনের জন্য ৩ হাজার ৭১৩টি এবং যন্ত্রপাতিসহ অন্যান্য ক্ষতির জন্য আবেদন জমা পড়েছে ৪ হাজার ৮৫টি।
ইসরায়েলি নিউজ পোর্টাল বেহাদ্রেই হারেদিম জানায়, শুধু তেলআবিব শহরেই ক্ষতিপূরণের জন্য জমা পড়েছে ২৪ হাজার ৯৩২টি আবেদন। আর দক্ষিণাঞ্চলের আশকেলন শহরে আবেদন জমা পড়েছে ১০ হাজার ৭৯৩টি।
তবে ক্ষতিগ্রস্তদের কত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি ইসরায়েল সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ