ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ইরানকে বৈঠকের প্রস্তাব দিলেন পারমাণবিক শক্তি সংস্থার প্রধান
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে জরুরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেন তিনি।
বুধবার (২৫ জুন) প্রকাশিত এক বিবৃতিতে গ্রোসি জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিকে চিঠি দিয়ে দু’পক্ষের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন এবং দ্রুত একটি বৈঠকের আহ্বান জানিয়েছেন।
এই বিবৃতি এসেছে এমন এক সময়ে, যখন ইরানের এক সংসদ সদস্য বলেছেন, IAEA প্রধানকে ইরানে প্রবেশ করতে দেওয়া উচিত নয়।
গ্রোসি জানান, সংঘাত চলাকালে IAEA-র পরিদর্শকরা ইরানে অবস্থান করছিলেন এবং তারা এখন পারমাণবিক স্থাপনাগুলোতে ফিরে গিয়ে ইউরেনিয়ামের মজুত যাচাইয়ের প্রস্তুতি নিচ্ছেন।
তিনি আরও বলেন, “আমি বহুবার বলেছি, যেকোনো ধরনের সংঘাতের মধ্যে পারমাণবিক স্থাপনায় হামলা একেবারেই অগ্রহণযোগ্য। এতে মারাত্মক রেডিওলজিক্যাল বিপর্যয়ের ঝুঁকি থাকে।”
গ্রোসি নিশ্চিত করেছেন, মার্কিন হামলায় ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও রূপান্তর কেন্দ্রে। সংস্থাটির প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু পরিমাণ তেজস্ক্রিয় এবং রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়েছে, যার মধ্যে ছিল বিভিন্ন মাত্রার ইউরেনিয়াম। তবে স্থাপনার বাইরের পরিবেশে রেডিয়েশন মাত্রা বাড়ার কোনো প্রমাণ মেলেনি।
এর আগে ইরানের পার্লামেন্ট একটি খসড়া আইন অনুমোদন করে, যাতে IAEA-র সঙ্গে সহযোগিতা স্থগিত করার সুপারিশ করা হয়। এই প্রস্তাব পাস হলে ইরান-IAEA সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস