ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে তালা
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) প্রধান কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ‘ছাত্র-জনতা’। বুধবার (২৫ জুন) ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশ্লিষ্ট শিক্ষার্থী ও সাধারণ জনগণ এই কর্মসূচি পালন করে।
জুলাই অভ্যুত্থানে হামলার অভিযোগে এসআই সুকান্ত দাশকে আটকের পর ছেড়ে দেওয়ার প্রতিবাদেই তারা কেএমপি কার্যালয় ঘেরাও করেন। তবে পুলিশের কোনো সাড়া না পেয়ে আন্দোলনকারীরা কেএমপি কমিশনারের পদত্যাগ দাবি করেন।
এ সময় বিক্ষোভকারীরা কেএমপির প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে রাখেন। ফলে রূপসা থেকে খুলনা শহরে প্রবেশের পথ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।
এর আগে মঙ্গলবার (২৪ জুন) বিকেলে মহানগরীর ইস্টার্নগেট এলাকা থেকে এসআই সুকান্ত দাশকে খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। তবে পরে তাকে আর কোনো থানায় পাওয়া যায়নি। অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষ তাকে গোপনে ছেড়ে দিয়েছে।
কেএমপি সূত্রে জানা গেছে, 'এসআই সুকান্ত দীর্ঘদিন সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। ২০২৩ সালে তাকে খুলনা সদর থানায় বদলি করা হয়। গণঅভ্যুত্থানের পর প্রথমে তাকে ঢাকায় ও পরে চুয়াডাঙ্গায় বদলি করা হয়। একটি মামলার সাক্ষ্য দিতে মঙ্গলবার তিনি খুলনায় আসেন। সাক্ষ্য দিয়ে ফেরার পথে তাকে মারধর করা হয়।'
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, "এসআই সুকান্ত একজন পুলিশ সদস্য, পলাতক নয়। তিনি এখন চুয়াডাঙ্গা জেলা পুলিশের আন্ডারে আছে। তাই পুলিশ সুপার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পুলিশ হেডকোয়ার্টার থেকে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নিতে হয় তাহলে সেটা নিতে পারে।"
এখানে তাকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয় এবং পরে তাকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর