ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ভিন্ন গতিপথে দেশের দুই শেয়ারবাজার
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৫ জুন) দেশের দুই শেয়ারবাজারে দুই রকম চিত্র পরিলক্ষিত হয়েছে। যখন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক ও লেনদেনে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে, তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দেখা গেছে কিছুটা ভিন্ন চিত্র। সেখানে লেনদেন বৃদ্ধি পেলেও সূচক ও দাম বাড়ার ক্ষেত্রে আগের দিনের তুলনায় কিছুটা শ্লথগতি দেখা গেছে।
আজ বুধবার ডিএসইর প্রধান সূচক প্রায় ৫০ পয়েন্ট বা ১.০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আগের দিন বৃদ্ধি পেয়েছিল ২২ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ২১ লাখ টাকার। যা আগের দিন হয়েছিল ৩৭২ কোটি ৭০ লাখ টাকার। এদিন ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯৫টির দাম বেড়েছে, ৪৬টির কমেছে এবং ৫৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার কিছুটা ব্যতিক্রমী প্রবণতা দেখা গেছে। আজ সিএসইর প্রধান সূচক ৪২ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের দিন প্রধান সূচক বেড়েছিল সাড়ে ৯৯ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির দাম বেড়েছে, যা আগের দিন ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দাম বাড়ার থেকে সংখ্যায় বেশি হলেও, সামগ্রিক শতাংশের হারে বা লেনদেনে সক্রিয় অংশগ্রহণ আগের দিনের তুলনায় তুলনামূলকভাবে দুর্বল।দাম বাড়ার ক্ষেত্রেও একটি ভিন্নতা রয়েছে। আজ লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১২১টির দাম বেড়েছে, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আগের দিন লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছিল ১১৭টির। আজ দাম বাড়ার সংখ্যায বেশি হলেও শতাংশ হারে আগের দিনের চেয়ে কম।
তবে আজ সিএসইতে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৭৯ লাখ টাকার। আগের দিন লেনদেন হয়েছিল ২৯ কোটি ০৫ লাখ টাকার।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)